বুধবার ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জিতু কামাল। বুকের ব্যথা ও কাঁপানি জ্বর দেখা দিলে তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সহঅভিনেত্রী শ্রাবন্তী জিতুকে দেখতে হাসপাতালে যান। ‘এরাও মানুষ’ ছবিতে জিতুর সঙ্গে জুটি বেঁধে কাজ করা শ্রাবন্তী হাসপাতালেও তার কুশল খবর নেন এবং কিছুক্ষণ সঙ্গে কাটান। পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর এই ছবির সেটে জিতু অসুস্থ হন। এর আগে অংশুমান প্রত্যুষের ‘বাবু সোনা’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল জিতু ও শ্রাবন্তীকে।
জানা গেছে, জিতুর মাঝে মাঝে জ্বর আসছে। প্রাথমিক পরীক্ষায় ডাক্তাররা মনে করছেন এটি সংক্রমণের কারণে হতে পারে, তবে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।
এ বছর জিতু কামালের ক্যারিয়ার ভালো যাচ্ছে। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তিনি বেশ জনপ্রিয়। দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে ‘চিরদিনই তুমি যে আমার’





